প্রাচীন ভারতীয় অর্থনীতিতে গিল্ড ব্যবস্থার অবদান দেখাও। Burdwan University (পূর্ণমান-5)
উত্তর :- প্রাচীন ভারতে শিল্প ও বাণিজ্যে স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যে একটি বিশেষ বর্ণ বা বিভিন্ন বর্ণের মানুষদের নিয়ে গঠিত শিল্প ও বাণিজ্যের বিভিন্ন শাখার সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিয়ে গঠিত এক যৌথ সংগঠনকে ‘গিল্ড' বলা হত।
উৎপত্তি :- গিল্ডের উৎপত্তি সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। সেইকারণে কবে এবং কীভাবে গিল্ড-এর উদ্ভব হয়েছিল তার কাল নির্ধারণ করাও সম্ভব নয়। তবে এটুকু মনে হয় যে সুদূর প্রাচীনকালে শ্রমিক এবং কারিগর শ্রেণী একদিকে নিজেদের অধিকার এবং আত্মরক্ষার তাগিদে এবং অন্যদিকে ধনী মালিকদের অত্যাচারের হাত থেকে বাঁচতে সমবায় সঙ্ঘ গঠন করেছিল। এসমস্ত সংগঠন শুধুমাত্র কারিগর ও শ্রমিকদেরই নয়, সেনা পুরোহিত এমনকি চোরদেরও ছিল। সুতরাং এটুকু বলা যায় যে, বাণিজ্যিক স্বার্থ রক্ষার উদ্দেশ্যেই গিল্ডের উৎপত্তি হয়।
কার্যকলাপ :- গিল্ড ছিল একটি স্বশাসিত সংস্থা। প্রত্যেক সংস্থার মত গিল্ডেরও বিভিন্ন ক্রিয়াকলাপ ছিল- (১) গিল্ড বিভিন্ন উৎপাদিত দ্রব্যের মান এবং বিক্রয়মূল্য ধার্য করত এবং এব্যাপারে এই সংগঠনের কথাই ছিল শেষ কথা। (২) এই সংগঠনের নিয়ম কানুন মানা ছিল আবশ্যক। এই আইন অমান্য করলে শাস্তির ব্যবস্থা ছিল।শিন্তের নিজস্ব বিচার সভায় দোষীদের উপর শাস্তি আরোপ করা হত। প্রয়োজনে তার পেশা থেকে বঞ্চিতও করা হত। (৩) স্থানীয় শিল্প ও বাণিজ্যে গিল্ডের একচেটিয়া আধিপত্যকে লঙ্ঘন করে বহিরাগত কোনো কারিগর বা বণিক স্থানীয় শিল্প ঋণিজ্যে চুকতে পারত না। (৪) গিল্ড শুধুমাত্র বাণিজ্যিক বিবাদ মেটানো নয়, পারিবারিক বিবাদের নিষ্পত্তি করে সুস্থ পরিবার গঠনে সচেষ্ট হত। (৫) গিল্ডের কোনো সদস্যের অকালমৃত্যু হলে সেই সদস্যের স্ত্রী ও সন্তানাদির ভরণপোষণের দায়িত্ব বহন করত মিশু। এমনকি অসুস্থতার কারণেও গিল্ডের সাহায্য অপরিহার্য ছিল। (৬) গিল্ড আধুনিক ব্যাঙ্কের মত কাজ করত। যেমন—(ক) বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ-সম্পত্তি নদ হিসেবে গ্রহণ করে তাদের পক্ষে বিভিন্ন সেবামূলক কাজকর্ম পরিচালনা করত। (খ) বিভিন্ন ব্যক্তি তাদের স্থাবর-অস্থাবর সম্পতি গিল্ডের কাছে জমা রেখে সুদ গ্রহণ করে জীবন অতিবাহিত করত। (গ) গিল্ডগুলি অন্যের জমা রাখা টাকা ব্যবসায় নিয়োগ করত বা চড়াসুদে ধার দিত।
প্রাচীন ভারতের সামাজিক ও অর্থনৈতিক জীবনে গিল্ডের গুরুত্ব অস্বীকার করা যায়না। গিল্ড গুলি কেবলমাত্র শিল্প ও কারিগরি বিদ্যার উন্নতির যন্ত্রমাত্র ছিল না—গিল্ড গুলি ছিল নানা সামাজিক ও সাংস্কৃতিক শক্তির উৎস। তাই নিঃসন্দেহে বলা যায় যে, গিল্ডগুলি ছিল 'যুগপৎ সমাজের শক্তি ও অলংকার'।
