কুতুবউদ্দিন আইবকের কৃতিত্ব তুমি কিভাবে লিখবে?

0

 দিল্লির সুলতানির প্রতিষ্ঠাতা হিসাবে কুতুবউদ্দিন আইবকের কৃতিত্ব তুমি কিভাবে লিখবে?
অথবা, কুতুবউদ্দিন আইবকের কৃতিত্ব তুমি কিভাবে লিখবে? Burdwan University (পূর্ণমান-5)


কুতুবউদ্দিন আইবকের কৃতিত্ব তুমি কিভাবে লিখবে?


উত্তর : Dr. A. B. M. Habibullah কুতুবউদ্দিন আইবক সম্পর্কে বলেন, "He combined the intrepedity of the Turk with the refined taste and generosity of the persian.” (তাঁর মধ্যে তুর্কীদের নির্ভীকতার সঙ্গে পারসিকদের মার্জিত রুচি ও ঔদার্যের সমন্বয় দেখা যায়। Dr. S. R. Sharma কুতুবউদ্দিন আইবককে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের সঙ্গে তুলনা করেছেন। Dr. Ishwari Prasad তাঁকে ভারতে 'মুসলিম বিজয়ের অন্যতম পথিকৃৎ বলে বর্ণনা করেছেন। অপরদিকে ডঃ সতীশচন্দ্র বলেন যে, কুতুবউদ্দিন, গজনীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ফলে মধ্য এশিয়ার রাজনৈতিক উত্থান-পতনের ধাক্কা থেকে ভারতকে মুক্ত করে স্বাধীনভাবে দিল্লি সুলতানির বিকাশের সুযোগ করেছেন।


(ডঃ নিজামীর মতে, "Aibek was a military leader par excellence." তিনি দানশীলতার জন্য লাখবক্স বা লক্ষদাতার খ্যাতি অর্জন করেন। তিনি দিল্লি ও আজমিরে দুটি বৃহৎ মসজিদ নির্মাণ করেন। দিল্লির বিখ্যাত ‘কুতুবমিনার' তাঁর উল্লেখযোগ্য কীর্তি। স্যার উললি হেগ, ডঃ কালীকিঙ্কর দত্ত, ডঃ ঈশ্বরী প্রসাদ প্রমুখ ঐতিহাসিকরা কুতুবউদ্দিন আইবককে 'ভারতে মুসলিম আধিপত্য স্থাপনের প্রকৃত প্রতিষ্ঠাতা' বলে আখ্যায়িত করেছেন। যদিও ডঃ নিজামী ও অপর কয়েকজন ঐতিহাসিক এ ব্যাপারে প্রশ্ন তুলেছেন। আলোচনার শেষে একটা কথা বলে শেষ করা যায় তা হল মাত্র চার বছরের রাজত্বকালে তাঁর প্রধান কৃতিত্ব হল ভারতে একটি নতুন সাম্রাজ্য প্রতিষ্ঠা করা।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top