চন্ডীমঙ্গল কাব্যে মুকুন্দরাম চক্রবর্তীর কৃতিত্ব? Burdwan university (পূর্ণমান-5)
উওর:- ঘোড়শ শতাব্দীর জীবন রসিক কবি মুকুন্দরাম চক্রবর্তী 'চণ্ডীমণ্ডল' কাব্যের শ্রেষ্ঠ কবি। তাঁর রচিত কাব্যটির নাম। অভরমণ্ডল। বাস্তববাদী; সমাজসচেতক জীবনরসিক কবির কাব্য তৎকালীন সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রির পারিবারিক, সাংস্কৃতিক ও ধর্মীয় জীবনের চিত্রটি সহজ-সরলভাবে সুন্দর শৈল্পিক মহিমাঘ উপস্থাপিত হয়েছে এই কাব্যে।
* মুকুন্দরামের বর্ননাভঙ্গী সরস ও ব্যাগের ডির্ঘক ব্যঞ্জনায় সাহিত্যিক গুণসম্পন্ন।পশুগণের ক্রন্দন, দেবীর নিকট পশুগণের নিবেদন, ফুল্লরার রারমাস্যা প্রভৃতি অংশে দুঃখের বর্ণনা থাকলেও সেই বর্ননা কৌতুকরসমণ্ডিত।
* সমকালীন সমাজের সতীন সমস্যা, একান্নবর্তী পরিবারের কথা স্বল্প পরিসরে সুন্দরভাবে বর্ণিত হয়েছে কাব্যটিতে।
* ব্যাধ সন্তানের আহার-বিহার, রুচি- কষ্টি, চাল-চলন, পোশাক-পরিচ্ছদ সাহসিকতা প্রভৃতি চরিত্রটিতে অতিরঞ্জনের আভাস থাকলেও অবাস্তব বলে মনে হয় না। ঈষা-হিংসা-ক্রোধ- করুণাযুক্ত ফুল্লরা চরিত্রটি কবির অসামান্য সৃষ্টি। সাধ্যহীন সাধযুক্ত শিব চরিএটি খাদ্যরসিক বাঙালী মানসিকতারই পরিচয় দান করেন। দুর্বলা চরিত্রটি বাংলার নিম্ন মনোভাবাপন্ন নারীদের কথা স্মরণ করিয়ে দেয়।

