বাজিকর গল্পে রামরতন বসুর চরিত্রটি আলোচনা করো? Burdwan University

0

বাজিকর গল্পে রামরতন বসুর চরিত্রটি আলোচনা কর? Burdwan University (পূর্ণমান-5)

বাজিকর গল্পে রামরতন বসুর চরিত্রটি আলোচনা কর?



পরিচয়ঃ- বাজিকর গল্পে কেন্দ্রীয় চরিত্রটির নাম রামরতন বসু। তাকে প্রফেসার বোস নামেই সবাই চিনত প্রথম জীবনে তিনি পৌত্রিক জমিতে চাষাবাদ করে দিন যাপন করতেন তিনি মেয়ের বিয়ে দিয়ে জমি জায়গা বিক্রি করে ঋন গ্রস্ত হয়ে পড়ে। তারপর দ্বিতীয় পক্ষের বউয়ের গয়না বিক্রি করে ধারদেনা পরিষত করে ম্যাজিক দেখানোর সরঞ্জাম কিনে আনে। তারপর থেকেই ম্যাজিক দেখানই তার পেশা হয়ে ওঠে।


আত্মমর্যাদা সম্পন্নঃ- রামরতন বসু একজন দায়িত্ববান ব্যাক্তি ছিলেন তার আত্মমর্যাদা আর আত্মমর্যাদা বোধ ছিল প্রধান কারন ঋণ হাত থেকে বাঁচতে তিনি পৌত্রিক জমিজমা বিক্রি করেছেন। এমন কী গৃহস্থ মানুষের অন্যতম ভরসা স্ত্রী গহনা পর্যন্ত বিক্রি করে দিয়ে ছিলেন| তারপর ম্যাজিকের খেলা দেখানো আরাম্ভ করেন। প্রথম দিকে রোজকার ভালো হলেও সারকাশ থিয়েটারের টানে দশ‍ক কমতে শুরু করেন।


ভাগ্যের পরিহাসঃ- প্রফেসার বোস ভাগ্যের পরিহাসের সঙ্গে খেলতে শুরু করে একদিকে ম্যাজিক শোতে দর্শকের অভাব অন্যদিকে বাড়ি থেকে স্ত্রী পত্র আসে মেয়ের অসুস্থতার জন্য টাকা পাঠানোর নির্দেশ।এই অবস্থায় প্রোফেসার বোস অন্যের হাতে নিজেকে ছেড়ে না দিয়ে কোন নতুন উপায় খোজার চেষ্টা করেছে। 

 

বিচক্ষণতা:- উপস্থিত বুদ্ধি মানুষ কে জীবনযুদ্ধ জয়ী করে প্রফেসর বোস তা নতুন করে প্রমাণ করলেন। অর্থের জন্য সে নতুন করে বিজ্ঞাপন ছাপালেন সেই বিজ্ঞাপন দেখে দর্শকের ভীড় বাড়ালো প্রোফেসার বোস কিছু ভয়ের অভিনয় করে দর্শকের মন জয় করে জীবন যুদ্ধে জয়ী হলেন।




-----

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top